জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট-এর মতবিনিময় ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা

জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট-এর মতবিনিময় ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা

জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট-এর মতবিনিময় সভা ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর জিন্দাবাজারস্হ একটি অভিজাত হোটেলে জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট-এর সকল প্রতিষ্ঠানের সহকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, সিলেট-এর প্রশাসনিক কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাছুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের রিজিওনাল হেড মোছাব্বির আহমদ সিদ্দিকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বিসমিল্লাহ ইঞ্জিনয়ারিং-এর প্রোপাইটর শেখ সাদিক এবং জসিম উদ্দিন।

অনুষ্ঠানে জুবায়ের আহমদ, সহকারী উদ্যোক্তা, জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট, একটি তথ্যবহুল প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের অগ্রগতি, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নতুন সেবাসমূহ তুলে ধরেন।
এ সময় জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট-এর বার্ষিক লক্ষ্যমাত্রা, নতুন সেবা সংযোজন, ব্যবসায়িক অগ্রগতি, উদ্যোক্তাদের সম্মুখীন প্রতিবন্ধকতা এবং সেগুলো উত্তরণের কার্যকর উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ, সিলেট-এর প্রশাসনিক কর্মকর্তা জনাব এ কে এম কামারুজ্জামান মাছুম বলেন, “জেলা পরিষদ ডিজিটাল সেন্টার জনগণের দোরগোড়ায় আধুনিক ও সহজ সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সকল উদ্যোক্তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে জেলা পরিষদ ডিজিটাল সেন্টার ২.০ জনগণের আরও আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।”

এমটিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের রিজিওনাল হেড মোছাব্বির আহমদ সিদ্দিকুল বলেন, “ডিজিটাল সেন্টার ও এজেন্ট ব্যাংকিং সেবার সমন্বয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। উদ্যোক্তারা যদি গ্রাহকসেবার মান আরও উন্নত করেন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন, তাহলে ব্যবসায়িক অগ্রগতি যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের আস্থাও আরও সুদৃঢ় হবে। এমটিবি ব্যাংক ভবিষ্যতেও জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী।

জয়নাল আবেদিন বলেন, “ডিজিটাল সেন্টার শুধু একটি সেবাকেন্দ্র নয়, এটি মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নতুন সেবা যুক্ত করতে হবে , দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং সততা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। আমরা সবাই একসাথে কাজ করলে জেলা পরিষদ ডিজিটাল সেন্টারকে আরও সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।”

মহিলা উদ্যোক্তা মাহমুদা বেগম বলেন, “নারী উদ্যোক্তাদের জন্য ডিজিটাল সেন্টার একটি সম্ভাবনার প্ল্যাটফর্ম। দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই সকল উদ্যোক্তা পারস্পরিক সহযোগিতা, ইতিবাচক মনোভাব এবং নিরবচ্ছিন্ন শেখার মাধ্যমে নিজেদের সেবার মান উন্নত করে জনগণের আস্থা অর্জন করুন।

তিনি বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় একসাথে এগিয়ে যাবে জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সিলেট—স্মার্ট সেবা, দক্ষ উদ্যোক্তা, সমৃদ্ধ বাংলাদেশ।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১৪
  • ৫:০৮