প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা মামলা রয়েছে। ওই মামলায় বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম-১৫ নং আদালতে হাজির হলে আদালতের বিচারক বিচারক নাজনীন আক্তার আসামি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিআর- ২৩৪১/২০২২ নম্বর মামলায় জামিনে ছিলেন এএসপি সোহেল উদ্দিন। গত মাসে এমামলায় তার বিচার শুরু হয়।

এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে আরও দুটো মামলায় বুধবার বিচার কার্যক্রম শুরুর দিন ধার্য্য ছিল।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮