
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে আসা মানুষের থাকার সুবিধার্থে রাজধানী তেহরানসহ দেশজুড়ে স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। ইরানের বার্তা ইসনা’র বরাতে দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, খামেনির জানাজায় আগত শোকার্ত মানুষদের জন্য দেশব্যাপী ৫ হাজারেরও বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার ক্লাসরুম উন্মুক্ত করে দেয়া হয়েছে।
ঐতিহাসিক এই জানাজা ও শোকানুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিদলসহ প্রায় দেড় থেকে দুই কোটির বেশি মানুষ তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। বিপুল সংখ্যক মানুষের আবাসন নিশ্চিত করতেই মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে থাকার জায়গায় রূপান্তর করার এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান প্রশাসন।



