মিশিগানে সিলেট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

মিশিগানে সিলেট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) শহরের ‘গেইট অব কলম্বাস’ হলে দুই পর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র এডাম আলহারাবি।

দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল জব্বার। সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর আকবর মল্লিকের সঞ্চালনায় একটি বিশেষ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা যৌথভাবে ‘সেতুবন্ধন’ নামের এই স্মারকটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান ও সংগঠনের উপদেষ্টা নাঈম চৌধুরী। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও আনুষ্ঠানিকতা শেষে একটি নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষভাগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে আগত সকল অতিথি ও প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:১০