
সিলেট জেলার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউটস্হ নিজাম আহমদের ছাদ বাগান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আনসারুজ্জামান।
তিনি শনিবার (১১ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার অন্যতম লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিজাম আহমদের বাড়ীর এ ছাদ বাগান পরিদর্শন করেন।
এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মো শামসুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক( পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান,জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাশ দক্ষিন সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পালসহ উপসহকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় কৃষি কর্মকর্তাবৃন্দ ছাদ বাগানের বনসাই ও বাগান বিলাস দেখে ভূয়সী প্রশংসা করেন।
সিলেট/হা



