‘রুদ্র সেন লেক’ ভরাট, জবাব চাইলেন শাবিপ্রবির ছাত্রনেতারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জুলাই শহিদ রুদ্র সেনের নামে নামকরণ করা লেকের একটি অংশ ভরাট করে গ্যারেজ নির্মাণের অভিযোগ তুলে এর ব্যাখ্যা দাবি করেছেন ছাত্রনেতারা। জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, শহিদের স্মৃতিবিজড়িত স্থানের সংরক্ষণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। একই সঙ্গে রুদ্র সেনের নামে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ এবং লেক ভরাটের কারণ প্রকাশেরও দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি তোলেন জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার ও জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকার।

জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার বলেন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র জুলাই শহিদ রুদ্র সেনের নামে একটি লেকের নামকরণ করা হলেও বর্তমানে এর একটি অংশ ভরাট করে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে। কেন এমন উদ্যোগ নেওয়া হয়েছে, তার জবাব প্রশাসনের কাছে জানতে চান তিনি। একই সঙ্গে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে অন্যান্য শহিদদের ছবি প্রদর্শন করা হলেও রুদ্র সেনের ছবি না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকারও রুদ্র সেন লেক ভরাটের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন শাবিপ্রবির একমাত্র শহীদ রুদ্র সেনের নামে করা লেক ভরাট করা হচ্ছে এর সুষ্ঠু জবাব চাই এবং এ লেক সংরক্ষণে বর্তমান প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২