জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে, আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং গত সতেরো বছরে গুম ও হত্যাকাণ্ডের শিকার সকল ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার(১৮ জুলাই) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

 

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোস্তফা কামাল। তিনি জুলাই বিপ্লবের শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং গত সতেরো বছরে গুম ও হত্যাকাণ্ডের শিকার সকল ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *