শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ক সংগঠন রোকন ইফতেখার মেমোরিয়াল ( রিম) মিউজিক্যাল ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।

গত বুধবার ( ১৫ জুলাই) সাবেক কমিটির নেতৃবৃন্দ এ নতুন কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি হিসেবে মোহাম্মদ তাফহিমুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ আদন আহমেদ অতি মনোনীত হয়েছেন।

এছাড়া সহ সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ হাসান ও বৈশাখি ভেরোনিকা কুবি মনোনীত হয়েছেন। সার্বিক দিকনির্দেশনা ও ক্লাবের নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করতে সহ-সভাপতি হিসেবে সাদিয়া তানজিম আলভি ও রাফিয়া তাসকিন নূর দোলা এবং সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহাদী হাসান। ব্যান্ড লিডার হিসেবে অর্ক প্রভ রায় দিব্য দায়িত্ব পেয়েছেন। সহকারী মিউজিক স্কুল সমন্বয়ক হিসেবে সুমিত ফারহান , সহকারী ব্যান্ড ম্যানেজার হিসেবে শ্রাবণ বিশ্বাস , সহকারী ব্যান্ড লিডার হিসেবে নাফিজ আহমেদ এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবে সুষ্ময় মহন্ত দায়িত্ব বুঝে নিয়েছেন। সহকারী প্রকাশনা সম্পাদক পদে ফাইজা ইসলাম , সহকারী সাংগঠনিক সম্পাদক পদে সুমন কুমার সরকার।

মিউজিক স্কুল সমন্বয়ক হিসেবে আদিত্য শংকর দাস , ব্যান্ড ম্যানেজার হিসেবে অভিজিৎ কুমার চৌধুরী , দাপ্তরিক ও প্রচার কাজের গুরুদায়িত্বে দপ্তর সম্পাদক হিসেবে আকাশ সরকার ও সৈকত মন্ডল , প্রচার সম্পাদক হিসেবে নকিব হাসান শুভ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে নুমান হাসান শুভ্র মনোনীত হন। ক্লাবের সামগ্রিক কার্যক্রমের তদারকিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান হৃদয় এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক বিল্লা , সুশান্ত বিশ্বাস ও সুমন মিয়া।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাগিব নিহাল, প্রদিপ্ত, অর্ণব , মাশরুর শখসিয়াত, সানাত, নম্র , পার্থ , হাসিব , নিলয় , আতিকা তাহসিন , শেখ সাদ বিন বখতিয়ার এবং শাহীন হোসেন শাফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *