শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৭ সদস্যবিশিষ্ট দ্বিতীয় নবনির্বাচিত নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৌমিত্র সিংহ দাশ।

 

গত ৪ জুলাই (২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’-এর ৩০৭ নম্বর কক্ষ এবং জুম প্ল্যাটফর্মে অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভাতেই নতুন এই কমিটি গঠন করা হয়।

 

পরবর্তীতে গত ১৭ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে এবং জুম প্ল্যাটফর্মে নবনির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

১৭ সদস্যবিশিষ্ট নতুন এই পর্ষদে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি ড. মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক ফয়সাল কবীর (সুমন), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী এবং সহ-কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম। এছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে শাহাজান মিয়া এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. সাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।

 

কমিটির ৯ জন নির্বাহী সদস্য হলেন— অধ্যাপক তৌফিক ইজদানি, রহিমা পারভীন লিলি, অধ্যাপক ড. মো. আব্দুল বাসিত, ড. শাহজাদ হুসাইন, কে এইচ মুছতাক আহমেদ, ফয়েজ উল্লাহ, গৌতম দেব, মো. রবিউল ইসলাম এবং অসীম কান্ত দাস।

 

নির্বাহী পর্ষদের পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে। এই পর্ষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল হান্নান। উপদেষ্টা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক নাসিমা হক খান, অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, ফরহাদ সিদ্দিকী আলবাব, মো. মুখলিসুর রহমান, মো. বদরুল হক, মোহাম্মদ শাহাদাত হোসাইন, এনামুর রহিম বাবর, সরফুদ্দিন আহমেদ তারেক এবং গিয়াস উদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *