শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষকদের ঐক্য, নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষকদের ঐক্য, নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকবৃন্দ সব ধরনের মতভেদ ও মতপার্থক্য পরিহার করে ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সভায় জাতীয়তাবাদী শিক্ষকরা একত্রিত হন। সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই নতুন প্ল্যাটফর্মের নামকরণ করা হয় ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকল জাতীয়তাবাদী শিক্ষককে এক হয়ে কাজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

 

এতে আরও বলা হয়, “শাবিপ্রবির উন্নয়নে নিয়মতান্ত্রিক কার্যক্রমের পক্ষে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে হবে এই প্ল্যাটফর্মের শিক্ষকদের অবস্থান। কারও প্রতি বিদ্বেষ বা ঘৃণা নয়, বরং সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সহঅবস্থান তৈরি করাই এর মূল লক্ষ্য।”

 

এ সময় অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশ করবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫