অনেক সময় গভীর রাতে জরুরি প্রয়োজনে শহরে বের হতে হয়—কাউকে হাসপাতালে নিতে হয়, কারও জরুরি কাজ থাকে, আবার কখনো পরিবারের প্রয়োজনেই বের হতে হয়। কিন্তু রাত ১০টার পর সিলেট শহরের রাস্তায় গণপরিবহন প্রায় থাকে না। তখন আমাদের মতো মধ্যবিত্ত ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। সবার পক্ষে রিজার্ভ গাড়ি ভাড়া করে চলাচল করা সম্ভব হয় না।

আমি মেয়র নির্বাচিত হলে, ইনশাআল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে ‘নাইট বাস’ সার্ভিস চালু করব। নির্ধারিত রুটে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রাতভর বাস চলাচল করবে। ভাড়া থাকবে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে, নামমাত্র।

প্রথম পর্যায়ে শাহপরান বাইপাস–টুকের বাজারসহ গুরুত্বপূর্ণ রুটগুলোতে নির্দিষ্ট সময় পরপর নাইট বাস চলবে। ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী আরও রুট যুক্ত করা হবে।

একটি আধুনিক শহর শুধু দিনে নয়, রাতেও সচল থাকে। নিরাপদ, সহজ ও সাশ্রয়ী রাতের যাতায়াত নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

বেলাল আহমেদ মুরাদ

মেয়র পদপ্রার্থী

সিলেট সিটি কর্পোরেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *