দেশের বৃহত্তম শরীয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নিয়ন্ত্রণ, দখল, শেয়ার কেলেঙ্কারি, জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে তদন্তে। এই অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস. আলম) এবং ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ২১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। ওই মামলার তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। রিটের শুনানি নিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী দীর্ঘ তদন্ত শেষে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) উচ্চ আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনসহ আসামিদের সংশ্লিষ্টতার বিষয় উল্লেখ করা হয়। প্রতিবেদনের ওপর বুধবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *