হবিগঞ্জে এক ভাইয়ের প্রেমের বলি অন্য ভাই

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত সাদেকুজ্জামান হত্যাকাণ্ডের এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, নিহত সাদেকুজ্জামান চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা এলাকার বাসিন্দা। তার ভাই এনায়েত চৌধুরীর সঙ্গে একই এলাকার সারাজ মিয়ার মেয়ে তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করলে বিষয়টি মেনে নেয়নি মেয়ের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে তারা ভিকটিমের পরিবারের ওপর বিরূপ মনোভাব পোষণ করে।

ঘটনার দিন ২০২৫ সালের ২২ অক্টোবর বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে বানিয়াচং উপজেলার বলাকীপুর এলাকায় সাদেকুজ্জামানকে দেখতে পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই এনায়েত চৌধুরী বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০, তারিখ ২৫ অক্টোবর ২০২৫; ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/১১৪/৫০৬(২)/৩৪, দণ্ডবিধি ১৮৬০।

এরপর থেকে র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিএসসি, সিলেটের যৌথ দল ২৫ জুলাই ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফোরকান্দি এলাকায় অভিযান চালায়।

অভিযানে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি আমির হামজা (২০), পিতা- ফরিদ মিয়া, গ্রাম- বলাকীপুর, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।

এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর একই মামলার ১ নম্বর আসামিকেও গ্রেফতার করেছিল র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮