শাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর এম. হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

শাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর এম. হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর সাবেক ভাইস চ্যান্সেলর, সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম. হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

 

সোমবার (২৭ জুলাই ) সকাল ১১টায় সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিভাগীয় কক্ষে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

 

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, উপাচার্য হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে তিনি সততা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা আমাদের তরুণ প্রজন্মের জন্য সবসময় অনুকরণীয় হয়ে থাকবে। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। স্যারের মতো আমরাও যদি ভালো কাজের মাধ্যমে অবদান রেখে যেতে পারি, তবেই আমাদের বিদায়ের পর মানুষ আমাদের স্মরণ করবে। আসুন, আমরা সবাই স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

 

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সৈয়দা সুলতানা পারভীন। অনুষ্ঠানে হাবিবুর রহমানের বিখ্যাত ‘আত্মহত্যা বিষয়ক গবেষণা’র সারসংক্ষেপ ও পর্যালোচনা তুলে ধরেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। এছাড়া, অধ্যাপক হাবিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করেন বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ইসরাত জাহান ঝুমি।

এসময় সমাজকর্ম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮