ওসমানীনগরে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার তাজপুর বাজার এলাকায় ওসমানীনগর থানার এসআই বিষ্ণুপদ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামের মজিদ উল্লাহ (কাছা মিয়া)-এর ছেলে ফজলু মিয়া (৪৫) এবং সুলতানপুর গ্রামের নুর মিয়ার ছেলে কউছর মিয়া (৩০)।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮