সিলেটের জৈন্তাপুরে মদ, জুয়া, মাদক, চোরাচালানসহ সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) দুপুরে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সম্মিলিত উলামা পরিষদ, জৈন্তাপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সম্মিলিত উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম ও জৈন্তাপুর জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা হযরত মাওলানা হিলাল আহমদ।

 

এছাড়া বক্তব্য দেন খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ, রামপ্রসাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুবাশ্বির আলী, দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম, সম্মিলিত উলামা পরিষদ জৈন্তাপুরের সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম এবং ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সহ আলেম উলামা ও অন্যানারা।

 

সভায় সম্মিলিত উলামা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, জৈন্তাপুরকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও নৈতিক সমাজ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মদ, জুয়া, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জৈন্তাপুরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *