
আজ শুক্রবার সিলেটের তিন উপজেলায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’।
আজ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যাবে পদযাত্রা। এসব উপজেলায় সমাবেশও করবে দলটি।
শুক্রবার দুপুরেই সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশে রওয়ানা হন এনসিপির কেন্দ্রিয় নেতারা।
প্রথমে কোম্পানীগঞ্জে সমাবেশ করবেন তারা।এদিকে, এনসিপির কর্মসূচী উপলক্ষ্যে এই তিন উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।এরআগে বৃহস্পতিবার রাতে কানাইঘাট ও ওসমানীনগরে জুলাই পদযাত্রা নিয়ে গিয় সমাবেশ করে এনসিপি। আর দুপুরে গোলাপগঞ্জে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করে ফেরার পথে হামলার শিকার হন দলটির নেতারা।
এনসিপি নেতা সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুকে বহনকারী গাড়েতে ঢিল ছুঁড়ে ভাঙচুর করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।জুলাই মাসজুড়েই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচী ঘোষণা করে।
পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ীই ৩০ জুলাই এ পদযাত্রা সিলেটে আসার কথা। তবে ২৮ জুলাই হবিগঞ্জে পদযাত্রা হামলা, ২৯ জুলাই মৌলভীবাজারে বাঁধা ও ৩০ জুলাই গোলাপগঞ্জে হামলার জেরে আজকের কর্মসূচী নিয়ে সিলেটে প্রশাসনের তৎপরতা বেড়েছে।



