জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, কাচ ভেঙে আহত ২

জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, কাচ ভেঙে আহত ২

 

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা পথসভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ভাঙা কাচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন। তাঁদের হাত থেকে রক্তপাত হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

শুক্রবার রাতে জৈন্তাপুরে জুলাই পদযাত্রার পথসভা শেষে সিলেটের দিকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

 

দলীয় নেতাকর্মীরা জানান, পথসভা শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সিলেটের দিকে ফিরছিলেন। পথে গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় একটি গাড়ির কাচ ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর হাত এবং তাঁর সঙ্গে থাকা আরও একজনের হাত আহত হয়। পরে তাঁদের হাত থেকে রক্তপাত হতে দেখা যায়।

হামলার ঘটনায় গাড়িবহরে থাকা নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দলীয় সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় তিনিও আহত হয়েছিলেন।

সা‌র্কিট হাউজে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএন‌পির সন্ত্রাসীরা এ হামলা চা‌লিয়েছেন। এর জন‌্য তারেক রহমানকে কাফফারা‌ দিতে হবে।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার না করে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশ সদস্যরা ছিলেন। তবে কোনো আলামত আমরা পাইনি। গাড়িবহরকে জৈন্তাপুর এলাকা পার করে দেওয়ার সময়ও তাঁরা কোনো অভিযোগ করেননি।’

হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

আমারসিলেট/এমএসএস

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৪০
  • ৮:০১
  • ৫:২০