জামায়াত কেন্দ্র ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক গণমিছিলের আয়োজন করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে উক্ত গণমিছিল আজ শনিবার (১ আগস্ট) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

গণমিছিল সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *