মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| গতকাল শহরের রেস্ট ইন হোটেলে আয়োজিত এ কর্মশালায় নগরভিত্তিক পানি সরবরাহ, স্যানিটেশন ও টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়| এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের রাজ¯^ তানভীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,পৌরসভা সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাফ হোসেন ভূঁইয়া,প্রেসক্লাবের আহবায়ক বকশী মিসবাহ উর রহমান,বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান ও সৈয়দ মমসাদ আহমদ, প্রকৌশলী আবুল হোসেন, প্রফেসর মো: সেলিম মিয়া প্রমুখ| কর্মশালায় পৌরসভার কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন| বক্তারা বলেন ময়লা ফেলনা বা শুধুই অবেহেলিত আর্বজনা নয়| ময়লা প্রক্রিয়াজাতের মাধ্যমে সম্পদে পরিণত করা সম্ভব| বক্তরা পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমšি^ত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন| অনুষ্ঠানে ৭আর নীতিমালা, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (জবপুপষরহম) এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১