সুনামগঞ্জে ৫ কিলোমিটার দীর্ঘ জুলাই ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মরণে লিগাসি অব জুলাই শিরোনামে সুনামগঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট বুধবার সকাল ৮টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লেগাসি অব জুলাই’ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কাজীর পয়েন্ট থেকে যাত্রা শুরু করে রানাররা ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন সমাপ্ত করেন। এতে সুনামগঞ্জ পৌরসভার বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ম্যারাথন চলাকালীন অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

এ সময় রাজপথ ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন সময়োপযোগী ও উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, মিডিয়া সম্পাদক মাসুদ আহমদ এবং ছাত্রশিবির সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি আজিজুর রহমান।

ম্যারাথন শেষে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সমাপনী বক্তব্য দেন জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। তিনি ছাত্র-জনতার বিপ্লবের চেতনা ধরে রাখতে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার আহ্বান জানান। তার বক্তব্যের মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে এই ম্যারাথন কর্মসূচির সমাপ্তি ঘটে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১