ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্টিকারযুক্ত গাড়ি ও মোটরবাইক ছাড়া অন্য কোনো বাহনের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি থাকবে না।

 

ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সময় নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) হার্ড কপি অথবা সফট কপি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দায়িত্বরত সহকারী প্রক্টরকে পরিচয়পত্র প্রদর্শন করে সহযোগিতা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *