নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।

সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশে নৌবাহিনীর সাবেক প্রধান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ই আগস্ট)। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিলেটে যত আয়োজন : সিলেটের দক্ষিণ সুরমার সিলামের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। তাছাড়া জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) দরগা মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ। বৃহত্তর সিলেটবাসির উদ্যোগে হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ। বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি পালনে পরিবার ও রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষে সবার সহযোগিতা চেয়েছেন সৈয়দা ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান ও প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *