সাস্ট বিজনেস ক্লাবের নেতৃত্বে তাসনিম-নিবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায়িক ও কর্পোরেট বিষয়ক সংগঠন সাস্ট বিজনেস ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাসনিমুল হক এবং একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার আহমেদ নিবির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (অভ্যন্তরীণ বিষয়ক) মেহেরুন ফারিহা সামান্তা, সহ-সভাপতি (বাহ্যিক বিষয়ক) মো. আবু তায়িব রাদি, সহ-সভাপতি (অর্থ) মো. জারিফুল আলম খান জারিফ, এবং সহ-সভাপতি (ব্র্যান্ডিং ও প্রমোশন) অনিন্দিতা তালুকদার অর্চি।

 

বিভিন্ন উইং বা বিভাগের দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি (কর্পোরেট অ্যাফেয়ার্স) জান্নাতুল নূর তাপাদার সনি, সহ-সভাপতি (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং) সাকিব সৌরভ, সহ-সভাপতি (বিজনেস কমিউনিকেশন) সাদমান রুবায়েত শাফিন, এবং সহ-সভাপতি (স্কিলস অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট) তৌফিক ইমরুজ আলিফ।

 

সচিবালয় প্যানেলে সাংগঠনিক সম্পাদক হিসেবে তুসরাত রহমান, উপ-সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবির, কর্পোরেট রিলেশনস সম্পাদক হিসেবে মোসাম্মৎ জান্নাতী আক্তার জুঁথি,আইটি সম্পাদক হিসেবে মুনতাহিনা জাফরিন, প্রচার সম্পাদক হিসেবে মোসাম্মৎ তামান্না আফরোজ, ডকুমেন্টেশন সম্পাদক হিসেবে ফাইরুজ ইয়াসমিন, অর্থ সম্পাদক হিসেবে তাজরিয়ান মৌমিতা, দপ্তর সম্পাদক হিসেবে দেওয়ান জারিফ দাইয়ান চৌধুরী এবং জনসংযোগ সম্পাদক হিসেবে মোসাম্মৎ তাকিয়া জান্নাহ দায়িত্ব পেয়েছেন।

 

উইং অফিসারদের মধ্যে কর্পোরেট অ্যাফেয়ার্স উইংয়ে এস এম জিয়াদ জুবাইরী, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং উইংয়ে মাসবাহুল ইসলাম হাদী, বিজনেস কমিউনিকেশন উইংয়ে ফারহানা নাহার রিয়া এবং স্কিলস অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট উইংয়ে মরিয়ম বেগম তানিয়া উইং অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।

 

উপ-পদসমূহের মধ্যে উপ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তালহা জুবায়ের, উপ-কর্পোরেট রিলেশনস সম্পাদক হিসেবে আদনান ফারহাদ, উপ-আইটি সম্পাদক হিসেবে সুদীপ্ত কুণ্ডু, উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাঈদ হোসেন চৌধুরী সাদী, উপ-অর্থ সম্পাদক হিসেবে মোঃ সাবিউর রহমান আলী, উপ-জনসংযোগ সম্পাদক হিসেবে সাদিয়া ওয়াহিদা শামন্তী, উপ-প্রচার সম্পাদক হিসেবে ত্রিপদী তালুকদার এবং উপ-ডকুমেন্টেশন সম্পাদক হিসেবে রাকিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।

 

সহযোগী উইং অফিসারদের মধ্যে কর্পোরেট অ্যাফেয়ার্স উইংয়ের সহযোগী উইং অফিসার হিসেবে শাহরিয়ার আহমেদ সাকিব, নাহিদ হাসান ও সুপ্রিয় কর; বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং উইংয়ে মোঃ শাহিনুর ইসলাম আশিক, শেখ নাজিয়া রহমান ও রূপন দাস; বিজনেস কমিউনিকেশন উইংয়ে উদয় গোপ, ইফাজ হোসেন ও আবিদা সুলতানা এবং স্কিলস অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট উইংয়ের সহযোগী উইং অফিসার হিসেবে মো. আব্দুল কাদের, সুমাইয়া ইসলাম রিমি ও তাহমিনা আক্তার মিম মনোনীত হয়েছেন।

 

 

এছাড়াও পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাহী সহ-সভাপতি হিসেবে তৌহিদুল ইসলাম নাঈম, সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন মনোনীত হয়েছেন।

 

 

নবনিযুক্ত সভাপতি মোঃ তাসনিমুল হক বলেন, “নতুন কমিটি ক্লাবের মূল লক্ষ্য ও দূরদর্শিতাকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, ব্যবসা ও কর্পোরেট ক্ষেত্রে শিখতে, অবদান রাখতে এবং নিজেদের বিকশিত করতে আগ্রহী শাবিপ্রবির যেকোনো শিক্ষার্থীর জন্য এই প্ল্যাটফর্মের দ্বার সর্বদা উন্মুক্ত।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩