নতুন দায়িত্বে অধ্যাপক মিজানুর রহমান

শাবিপ্রবির শাহপরাণ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক ইফতেখার

শাবিপ্রবির শাহপরাণ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক ইফতেখার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে এ তথ্য জানা যায়।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ স্বেচ্ছায় প্রভোস্ট পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করেছে। একই সঙ্গে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ  মিজানুর রহমানকে শাহপরাণ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক ড. ইফতেখার আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালনের চেষ্টা করব। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

 

উল্লেখ্য, গত ১৮ জুলাই শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে মন্তব্য করায় এক শিক্ষার্থী ছাত্রদলের দুই নেতার মারধরের শিকার হন। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করে। একই ঘটনায় অধ্যাপক ড. ইফতেখার আহমেদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩