এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেটের ব্লুবার্ড স্কুল। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৮২ জন। ফলে পাসের হার ৯৮ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন।

বিদ্যালয়ের ফলাফল বিবরণী অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১৩ জন ‘এ’ গ্রেড অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪২ জন। তাদের মধ্যে ১৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগ থেকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, মানবিক বিভাগেও শতভাগ সাফল্য এসেছে। এ বিভাগে অংশ নেওয়া ১৯ জনের সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩ জন জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানায়। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই সাফল্য। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে; এমন প্রত্যাশা তাদের।

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *