দিরাইয়ে যুবলীগ নেতা একরার কারাগারে

সুনামগঞ্জের দিরাইয়ে ডজনখানেক মামলার আসামি কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলোচিত যুবলীগ নেতা একরার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বছর সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও চার সন্ত্রাসীকে আটকের ঘটনায় জগন্নাথপুর থানায় দায়ের করা মামলায় একরার হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।
২০২৫ সালের ২২ জুন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আলম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি একরার হোসেন। মঙ্গলবার উচ্চ আদালতের দেওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মাসুক আলম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা একরার হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩