সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর, সম্পাদক মনীষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের একই বিভাগের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।

 

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

 

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম জোবায়ের, সহ-সভাপতি হয়েছেন জাহিমা আক্তার ও জোবায়ের আলম। যুগ্ম-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মারজানা সাদিয়া মিমি ও রামিমুর রহমান অভি।

 

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইউল শেখ, হোসেন আহমেদ আদিব মোল্লা, মোহাম্মদ শাহীন আলম ও মোহাম্মদ নাজমুল হুদা নাহিদ। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহমুদুল হক অভি, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোহাম্মদ টিটু, আরিয়ান শেখ ও মোহাম্মদ নাজমুল হক।

 

 

প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শিহাব চৌধুরী। সহকারী প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান অভি, কাজী বোরহান উদ্দিন রুদ্র, নীলয় হাসান নাঈম ও সাদিয়া আক্তার স্বর্ণা। সেশন কোর্ডিনেটর হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল হাসিব। অ্যাসিস্ট্যান্ট সেশন কোর্ডিনেটর হয়েছেন খাইরুল খন্দকার, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ সাব্বির হোসেন ও ফামিন হোসাইন। দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফাতিমা নিসা। সহ- দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল্লাহ আহমেদ রিফাত ও ফাতেমাতুজ সাদিয়া প্রমা।

 

 

ডকুমেন্টেশন সেক্রেটারি হয়েছেন নাফিউজ্জামান নাফি। অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্টেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোমন্ত মল্লিক ও মহিমানুল কবির। কনটেন্ট অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়া মনি এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন নিশাত আক্তার, রিদোলা আফরিন শিমু ও আবুল খায়ের।

 

সাধারণ সভায় সংগঠনটির প্রতিষ্টাকালীন সদস্য, সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেন। সভায় বক্তারা সাস্ট ফিটনেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম এবং সংগঠনটির সঙ্গে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬