প্যারিসে আমার সিলেট সম্পাদক এমদাদ চৌধুরীর ‘মতবিনিময় সভা’ আজ

প্যারিসে আমার সিলেট সম্পাদক এমদাদ চৌধুরীর ‘মতবিনিময় সভা’ আজ

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী সিলেটী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবেন ‘আমার সিলেট’ সম্পাদক এবং টিবিএন টুয়েন্টি ফোর টিভির বিশেষ প্রতিনিধি এমদাদ চৌধুরী দীপু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৪টায় প্যারিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন বিষয়, সিলেটের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক এবং গণমাধ্যম ও সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা হবে । একই সঙ্গে প্যারিসপ্রবাসী সিলেটী এবং বাংলা ভাষাভাষী‌দের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩