শাহজালাল মাজারের অনুদানে এবার রেকর্ড

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হল। চৌত্রিশ দিন পর তৃত্বীয়বারের মতো মাজারের দানবাক্স ও ডেগের তালা খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। পাশাপাশি এসময় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রোপাও পাওয়া যায়। এসময় বিভিন্ন চিঠিও পাওয়া যায়।

 

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনার কাজ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে শেষ হয়। মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা শেষে টাকার পরিমান প্রকাশ্যে জানান সংশ্লিষ্টরা।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চৌত্রিশ দিন পর তৃত্বীয়বারের মতো সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে মাজারের ৩টি ডেগ ও ৩টি বড় দানবাক্সর তালা খুলে শুরু হয় টাকা গণনার কাজ। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে টাকা গুনেন। সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে শেষ হয় টাকা গণনার কাজ। চৌত্রিশ দিন পর তৃত্বীয়বারের মতো মাজারের দানবাক্স ও ডেগের তালা খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। পাশাপাশি এসময় বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রোপাও পাওয়া যায়।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানানো হয়, এবার ৩৪ দিনে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। পাশাপাশি আরও পাওয়া যায় স্বর্ণ ২ ভরি ১ রতি, রৌপ্য ১ ভরি ২ আনা।

 

 

এসময় বৈদেশিক মুদ্রার মধ্যে ছিল পাউন্ড, ডলার, রুপী, রিয়াল, রিঙ্গিত, লেরা, ডং, ইয়েন, লেবাননী পাউন্ড, মিশরী পাউন্ডসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়।

 

বৈদেশিক মুদ্রার মধ্যে ছিল- যুক্তরাজ্যের ৩১ .১১ পাউন্ড, ভারতীয় ৩২৪৮ রুপী, পাকিস্তানী ৬০ রুপী, সৌদি ৭০ রিয়াল, মালেশিয়ান ৮৩ রিঙ্গিত, আমেরিকান ৪ ডলার, নেপালী ১০০ রুপী, ওমানী ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪ দিরহাম ২২ সেন্ট, ইরাকি ২৫০ দিনার, তুর্কি ৯০ লিরা, ভিয়েতনামী ১০০০ ডং, জাপানি ১০০০ ইয়েন, কাতারি ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননী ১০ পাউন্ড, মিশরী ১০ পাউন্ড, ইউরো ৪০ পয়সা, বাহরাইন ১ পয়সা ও কানাডিয়ান ১ ডলার।

পাশাপাশি নজরানা হিসেবে প্রাপ্ত গরু, ছাগল, হাস-মুরগীর হিসেব মাজার কর্তৃপক্ষের নিকট রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগেও সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা দুই বার গণনা করা হয়। গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছিল। এবং ওই সময় দানের টাকাগুলো মাজারের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দেওয়া হয়। সর্বশেষ গণনার ৩৪ দিন পর এবার আবারও দানবাক্স খোলা হলো।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬