অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলোচিত মাহদী হাসানসহ ৩ জন আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় শহরের কোর্ট মসজিদের সামন থেকে তাকে আটক করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।

এদিকে- মাহদিসহ তিনজনকে আটক করা হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা আন্দোলনকারি অন্যকাউকে কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান- প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *