সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা দান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য নাম তালিকাভুক্ত করার আহবান করা হয়েছে।
সমিতির জীবন সদস্যদের সন্তান ছাড়াও মৌলভীবাজার জেলার অধিবাসীদের সন্তান যারা ২০২৬ সালে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান ও এদের মধ্যে যারা তুলনামূলক আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে নগদ এককালীন বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং পরীক্ষায় উত্তীর্ণের নম্বর ফর্দসহ সাদা কাগজে সমিতির সভাপতি/ সেক্রেটারি বরাবর আবেদনপত্র আগামী ২৭ আগস্ট-২০২৬ তারিখের মধ্যে নিম্নের যেকোন ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
স্থানসমূহ হলো (১) জয়িতা ফার্মেসী, লামাবাজার পয়েন্ট, সিলেট, (২) উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নীচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
যেকোন তথ্যের জন্য মোবাইল নাম্বার-০১৭১১-৩১১৫৭৪ বা ০১৭১২-৩৫৬৫৪৫-এ যোগাযোগ করার জন্য সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।
আমারসিলেট/হা



