বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়ার প্রায় ২১ ঘন্টা পর থানা থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান। সেই সঙ্গে তার সাথে আটক হওয়া মির্জা সুমন ও মো. রাকিবকেও মুক্তি দেয়া হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে তারা থানা থেকে ছাড়া পান।
এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বলেন, ‘প্রশানের অনুমতি ছাড়া তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় তাদেরকে আটক করা হয়েছিল। মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।’
সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হলে মাহদী হাসানসহ তিন জনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।



