জৈন্তাপুরে বাসস্টেশন-পূর্ব বাজার-হাসপাতাল রোড সহ অভ্যন্তরীন বিভিন্ন রাস্তাঘাটের বে-হাল দশা

জৈন্তাপুরে বাসস্টেশন-পূর্ব বাজার-হাসপাতাল রোড সহ অভ্যন্তরীন বিভিন্ন রাস্তাঘাটের বে-হাল দশা

জৈন্তাপুর উপজেলা সদরের বাস-স্টেশন পূর্ববাজার-হাসপাতাল রোড ,গুয়াবাড়ি-কমলাবাড়ি সহ বিভিন্ন পড়া-মহল্লার অভ্যন্তরীন রাস্তাঘাট ঘাটের চরম বে-হাল দশা।

দীর্ঘদিন থেকে এসব গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও মেরামত কাজ না করায় স্থানীয় জনগনকে চলাচলে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। শুুধ রাস্তাঘাট নয় উপজেলা সদরের বাস-স্টেশন এলাকার খাল-নালা-ড্রেন ও পানি নিষ্ক্রাশন ব্যবস্থা অত্যান্ত নাজুক অবস্থায় পরিনত হয়েছে।

সম্প্রতি সময়ে কয়েক দফা ভারী বৃষ্টিপাতের ফলে উপজেলা সদরের বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভাঙ্গন এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের জনগুরুত্বপূর্ন বাস-স্টেশন,পূর্ব বাজার উপজেলা পরিষদ- হাসপাতাল-রোড, ফুলবাড়ি-খিলাতৈল, গুয়াবাড়ি-কমলাবাড়ি, জাঙ্গালহাটি, উজানীনগর বন্দরহাটি, লামাপাড়া রাস্তা ও দর্জিহাটির পশ্চিম অংশ রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত দেখা দিয়েছে।

জৈন্তাপুর হাট-বাজারের অভ্যন্তরীন ড্রেন গুলো ভরাট হয়ে গেছে। জৈন্তাপুর হাট-বাজারের সরকারি বেশিরভাগ সেডঘর অনেকটা বে-দখল হয়ে গেছে। প্রতিদিন রাতে শত শত ভারতীয় গবাদি পশুর অবস্থান বাজারে থাকায় ১৭ পরগনার ঐতিহ্যবাহী জৈন্তাপুর হাট-বাজারের পরিবেশ অনেকটা নাজুক হয়ে পড়েছে। বছর দেড় এক পূর্ব নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী সরকারি অর্থায়নে দুই‘টি সেডঘর নিমার্ণ করে দেন। নিমার্ণের কিছুদিনের মধ্যে নতুন সেডঘরের একটি অংশ এখন বে-দখল করে রাখা হয়েছে। স্থানীয়দের দাবী অবৈধভাবে দখল করে রাখা বাজারের সেডঘর জায়গা উচ্ছেদ এবং সেডঘরে ব্যবসায়ীদের একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

এছাড়া দীর্ঘদিন থেকে উপজেলা সদরের গ্রামীণ রাস্তাঘাট সংস্কার করার তেমন উদ্যোগ গ্রহন করা হয় নাই। তবে মাঝে-মধ্যে নামে মাত্র উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় সংস্কার ও মেরামত কাজ করতে দেখা যায়। এছাড়া বাস-স্টেশন বাজারের ড্রেন সঠিক ভাবে সংস্কারের কাজ না করায় সামান্য বৃষ্টিপাত হলে বাস-স্টেশন এলাকায় পানি লেগেই থাকে। এতে জনসাধারণকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা সদরের পানি নিষ্ক্রাশন ব্যবস্থায় বেশিরভাগ ড্রেন ভরাট ও স্থানীয় বাসিন্দাগণ দখল করে স্থায়ীভাবে নানা অবকাঠামো এবং বসতবাড়ি নির্মাণ করে রেখেছেন। উপজেলা পরিষদ সংলগ্ন উজানী নগর থেকে শুরু হয়ে খাসিয়াহাটি বাস-স্টেশন এবং পানিয়ারহাটি হয়ে নয়াগাং নদীতে চলমান মুল ড্রেন অনেকট বে-দখল হয়ে পড়েছে। অবৈধভাবে দখলে থাকা এসব সরকারী খাল-নালা- ড্রেন দখলকারীদের হাত থেকে উদ্বার করতে স্থানীয় প্রশাসন কে এগিয়ে আসা উচিত বলে সচেতন জনগন মনে করেন। বাজারের বর্জ ফেলার নির্দারিত কোন স্থান না থাকায় অত্র সদর এলাকায় পরিবেশ দুর্গন্ধে বিনষ্ট হয়ে পড়ছে।
সামান্য বৃষ্টিপাত হলে বাস-স্টেশন এলাকা ,কমলাবাড়ি-পূর্ব-গৌরিসংকর রাস্তা দিয়ে স্থানীয় জনগনকে চলাচল করতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কাদাযুক্ত এবং হাটু সমান পানি লেগেই থাকে। অনেক সময় তিন চাক্কার গাড়ি চলাচল করতে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। স্থানীয়রা কমলাবাড়ি-পূর্ব গৌরিসংকর রাস্তা সংস্কার ও পাকাকরণ কাজের দাবী জানান।

পূর্ব গৌরিসংকর -কমলাবাড়ি রাস্তা দিয়ে প্রতিদিন গুয়াবাড়ি সহ বিভিন্ন এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে সহ নানা শ্রেনী পেশার লোকজন এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন। উপজেলা সদরের প্রাণকেন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা মেরামত ও সংস্কার কাজ করা প্রয়োজন।

বাস-স্টেশন থেকে উপজেলা পরিষদ-সরকারি হাসপাতাল পর্যন্ত অন্তত এক কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল বলেন, বাস-স্টেশন হয়ে উপজেলা পরিষদের প্রবেশ মূখের রাস্তার চরম বেহাল দশা, জরুরী ভিত্তিতে জনগুনত্বপূর্ন সড়কটি সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন এলাকা থেকে আগত পথচারী সহ ছোট ছোট যানবাহন চলাচলে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তিনি জৈন্তাপুর হাট-বাজারের বর্জ ফেলার একটি নির্দারিত স্থান ঠিক করে দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

সম্প্রতি বছর গুলোতে উপজেলা সদরের বিভিন্ন অভ্যন্তরীন রাস্তাঘাট দিয়ে ভারতীয় গবাদি পশু-গরু-মহিষ ডিআই গাড়ি দিয়ে পরিবহন করায় এসব সড়কের বেশিরভাগ অংশ ভাঙ্গন দেখা দিয়েছে। নয়াবাড়ি জাঙ্গালঘাট মহল্লার বাসিন্দা মো: হোসেন মিয়া
জানান, জাঙ্গালহাটি হয়ে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ পর্যন্ত রাস্তা সংস্কার করা স্থানীয় জনগনের দীর্ঘদিনের একটি দাবী। জনগুরুত্বপূর্ন রাস্তাটি মেরামত করা প্রয়োজন। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে যাতায়াত করে থাকেন।

উপজেলা প্রকৌশলী অফিস জানিয়েছে, অবিরাম অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্থ উপজেলা সদরের ভাঙ্গা রাস্তাঘাটের একটি প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। সরকারী বরাদ্দ পাওয়ার সাথে সাথে এসব রাস্তাঘাট মেরামত ও সংস্কার কাজ দ্রুব শুরু করা হবে।

উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায় জানান, অতিবৃষ্টিপাতের ফলে উপজেলা সদরের যেসব রাস্তাঘাট বিনষ্ট এবং ভাঙ্গন দেখা দিয়েছে, চলিত অর্থ বছরে এসব রাস্তাঘাট মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

উপজেলা সদরের বাস-স্টেশন থেকে পূর্ব বাজার রাস্তার অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ন এই সড়কটি মেরামত ও সংস্কার কাজের উদ্যাগ গ্রহন করা হচ্ছে।
তিনি বলেন, জৈন্তাপুর হাট-বাজারের সরকারি সেডঘর অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮