সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে মোঃ মিজানুর রহমান (৩২) নামে এক ট্যাক্সি ড্রাইভার নিখোঁজ হয়েছেন। গত ৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মিজানুর রহমান দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকার কালা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ট্যাক্সি ড্রাইভার। ঘটনার পর থেকে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর কোনো সন্ধান পেয়ে থাকেন বা পেয়ে যান, তবে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের মাধ্যম: এস আই (নিঃ) অন্তর চক্রবর্তী,দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট,মোবাইল নম্বর: ০১৭৭১০০৭২৫৭।

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *