১৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল ও শোক র্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহীন মিয়া জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



