পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে তাকে টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। আর মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান। এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবেন একজন মন্ত্রী ও দু-জন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এর পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই সঙ্গে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালনের ঘটনা দেশের সাম্প্রতিক মন্ত্রিসভা ব্যবস্থাপনায় বিরল। নিকট অতীতে একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকার নজির পাওয়া যায়নি।

এদিকে, সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নিজ এলাকা সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) এশার নামাজের পর একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮