সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাণিজ্যমন্ত্রী

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাণিজ্যমন্ত্রী

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শীর্ষ পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তাদের প্রধান কার্যালয়েল সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের আইনশৃঙ্খলা কেমন আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে- সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা কেমন দেখতে চাই। প্রথম হলো, সিলেটে আমরা কোনো মাদকের আনাগোনা দেখতে চাই না। দ্বিতীয়ত, সিলেটে আমরা কোনো অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা দেখতে চাই না।

 

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার চালু করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সেন্টারটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী সহ নেতৃবৃন্দ।
নতুন এই সেন্টারে এখন থেকে সিলেটে উৎপাদিত বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮