মিলাদুন্নবীর (সা.) শুভেচ্ছা জানিয়েছেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী

মিলাদুন্নবীর (সা.) শুভেচ্ছা জানিয়েছেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সমস্ত মানবজাতির জন্য পরম আনন্দ ও পরম সৌভাগ্যের দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর এক বিশেষ রহমত। তিনি অজ্ঞতা ও অন্ধকারের যুগ দূর করে সত্য, ন্যায়, শান্তি ও মানবতার আলো প্রজ্জ্বলিত করেছিলেন।”

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “মহানবী (সা.)-এর শুভ জন্ম ও ওফাতের এই স্মৃতিবিজড়িত দিনটি আমাদের প্রতিটি মুসলিমের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মহান জীবনাদর্শ, সুন্নাহ এবং শিক্ষা অনুসরণ করাই আমাদের সকল সংকট ও বিভ্রান্তি থেকে মুক্তির একমাত্র পথ। মহানবী (সা.) আমাদের সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও পরমতসহিষ্ণুতার যে শিক্ষা দিয়েছেন, তা হৃদয়ে ধারণ করে আমাদের একটি শান্তিময় সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “ঐতিহাসিক পুণ্যভূমি সিলেটের সার্বিক উন্নয়ন এবং আধুনিক ও পরিকল্পিত নগর গঠনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিলাদুন্নবীর এই পবিত্র লগ্নে আমাদের অঙ্গীকার হোক—মহানবীর (সা.) মানবিক ও নৈতিক মূল্যবোধের আলোকে সিলেটকে একটি সম্প্রীতিময়, নিরাপদ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলা।”

বিবৃতিতে তিনি সিলেট নগরবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক উত্তরোত্তর অগ্রগতি প্রার্থনা করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০