ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শাবির জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে দোয়া মাহফিল 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শাবির জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে দোয়া মাহফিল 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

​বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিরা পবিত্র দরুদ ও মিলাদ পাঠে অংশ নেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়, দেশ, জাতি এবং বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

 

​মাহফিল শেষে আয়োজকদের পক্ষ থেকে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার ও সদস্য সচিব রিয়াজ হোসেন এক যৌথ বার্তায় বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে সফল করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, মুসল্লি ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০