শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ২৬ আগস্ট বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকায় শ্রমিকরা জমিতে ধান কটার সময় হঠাৎ একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সাপ দেখে শ্রমিকরা ধান কটা বন্ধ করে দেয়।
পরে স্থানীয় লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০