শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত খুলনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিপটন আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শুকুর মিয়া।

 

শুক্রবার (২৭ আগস্ট) সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে অনলাইনে ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান এবং আধুনিক ভাষাশিক্ষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. হেদায়েতুল্লাহ আল হাদী। এসময় নতুন কমিটি হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. আশিকুজ্জামান। সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের লাবণ্য মণ্ডল। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের মো. ইকবাল হোসাইন।

 

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুর্জয় সাহা, সহকারী সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের মো. আসাদুল্লাহ আল গালিব, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের নাদিয়া নুসরাত এবং সহকারী কোষাধ্যক্ষ ব্যবসায় প্রশাসন বিভাগের ইয়াসির জিম দায়িত্ব পেয়েছেন।

 

কমিটিতে অফিস সম্পাদক হিসেবে রয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসিব আল হাসান এবং সহকারী অফিস সম্পাদক হিসেবে রয়েছেন একই বিভাগের মির্জা ফাহিম হাসান। প্রচার সম্পাদক হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাসুদ শাহরিয়ার এবং সহকারী প্রচার সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের এলমা তাবাসসুম নকশি।

 

আইটি ও ডিজাইন সম্পাদক হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের রাগিব শাহরিয়ার এবং সহকারী আইটি ও ডিজাইন সম্পাদক হয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সুদীপ্ত কুন্ডু।

 

ক্রীড়া সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের সানজামুল ইসলাম রিয়াদ এবং সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ফয়সাল মাহমুদ। নারী সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের আনিকা তাবাসসুম আর্পা এবং সহকারী নারী সম্পাদক হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাপসী ইসলাম মেঘলা।

 

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিবলী নোমান অন্ত এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাকি তাহসিন ধ্রুব।

 

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের আজমির হোসাইন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ফাহিম বিন ফারুক, সোশ্যাল ওয়ার্ক বিভাগের আবু সালেহ মুসান্না, অ্যান্থ্রোপলজি বিভাগের মো. মেহেদী হাসান, বাংলা বিভাগের আতিকা ফাহমিদা, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মুইদ রহমান অর্ক, বাংলা বিভাগের কাজী জান্নাতুল ফেরদৌস, ইকোনমিকস বিভাগের মাসুম বিল্লাহ তাসিন ও মো. নিশান আলী এবং সোশ্যাল ওয়ার্ক বিভাগের মো. নাজমুস শাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *