হাওরের নীল জলরাশি প্রকৃতির সান্নিধ্যে গণমাধ্যমকর্মীরা

পেশাগত দায়িত্ব আর সংবাদের পেছনে অবিরাম ছুটে চলা থেকে ক্ষণিকের বিরতি নিয়ে হাওরের নীল জলরাশিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বানিয়াচংয়ের সাংবাদিকরা। কর্মব্যস্ততার ক্লান্তি দূর করে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী ‘হাওর বিলাস’।

শনিবার (২৯ আগস্ট) সকালে প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা একটি সুসজ্জিত নৌযানে করে উপজেলার ঐতিহ্যবাহী মাকালকান্দী হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন। হাওরের বিস্তীর্ণ জলরাশি, নির্মল বাতাস আর মনোরম প্রাকৃতিক পরিবেশ দীর্ঘদিনের কাজের একঘেয়েমি কাটিয়ে সাংবাদিকদের মধ্যে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে। নৌভ্রমণের পাশাপাশি চলে প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ ও হাসি-আনন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান। এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন স্তরের সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ এই আনন্দ ভ্রমণে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা সবসময়ই সংবাদের পেছনে দৌড়ে ব্যস্ত সময় পার করেন। এই যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেই এমন আয়োজন। প্রকৃতির কোলে কাটানো এই সময়টি তাদের পরবর্তী কর্মজীবনে নতুন উদ্যম ও শক্তি যোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩