২০ মামলার আসামী

বিয়ানীবাজার আ.লীগের পল্লব ঢাকায় গ্রেপ্তার

বিয়ানীবাজার আ.লীগের পল্লব ঢাকায় গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে রাজধানী থেকে গ্রে-প্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।
শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রে-প্তার করা হয়। রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড্ডা থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আ-টক করে। দীর্ঘদিন ধরে আত্মগো-পনে থাকা এই নেতার গ্রে-প্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অ-ভিযানে শীর্ষস্থানীয় নেতাদের গ্রে-প্তারের ধারাবাহিকতায় এবার আ-টক হলেন তিনি।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩