সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া বলেছেন, ধনী-গরীব কোন বিষয় নয়, দৃঢ় মনোবল ও কঠিন পরিশ্রমই হচ্ছে শিক্ষার্থীদের উন্নতির প্রধান সোপান। তাই শিক্ষার্থীদেরকে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে শতভাগ মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। কারণ একমাত্র শিক্ষাই সকল প্রকারের অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করে। মেধাকে বিকশিত করতে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠাগার কেন্দ্রিক বই পড়ার অভ্যাস গড়ে তুলা আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। বই মানুষকে কাঙ্খিত সফলতার দিকে নিয়ে যায়।

তিনি সোমবার (৩১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের অর্থায়নে এবং শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগার’র আয়োজনে এসএসসি ও দাখিল উত্তীর্ণ এলাকার (রামধানা, শেখেরগাঁও, টেক-কামালপুর ও কামালপুর গ্রাম) অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সাধারণ সম্পাদক ও শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ইমন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কৃতি শিক্ষার্থী আবু বক্কর ও স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের সাবেক সভাপতি জাকের হাসান।

শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের সভাপতি এইচ এ শাহ আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাসান নাঈমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু লাল চক্রবর্ত্তী, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবুল কালাম, গ্রামের প্রবীন মুরব্বী ও শিক্ষানুরাগী শামসু মিয়া লালা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের সাবেক সভাপতি ও স্থায়ী সদস্য সৈয়দ জুয়েল আহমদ, মাওলানা আজিজুর রহমান।

এসময় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *