গোলাম দস্তগীর খান ছামিন:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগ রাম্পা গ্রামের নিবাসী,বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মুবাশ্বির আলী ইন্তেকাল করেছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মরহুম মুবাশ্বির আলীর জানাজার নামাজ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ ভাগ রাম্পা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।



