মৌলভীবাজারে বিকেএম এর প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলার সকল উপজেলা শাখার নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে শহরে শাহ মোস্তফা বিরানি হাউজ হল রুমে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। এতে দারসুল কুরআন পেশ করেন জেলা সহ- সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান শামীম রানগরী  প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়
সাংগঠানিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কেন্দ্রীয়  প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুক্ত রাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী, প্রশিক্ষণ মজলিসে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, এহতেসাব ও হেদায়েতি বক্তব্য অন্তর্ভুক্ত ছিল।

জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর যৌথ
পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিস ২৬ এর সমাপনী অনুষ্ঠানে শুকরিয়া বক্তব্য প্রদান করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মজলিসে একাধিক ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিস যোগদান করেন পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩