৫ মাত্রার ভূমিকম্প তিব্বতে

তিব্বতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহ পর এই ভূমিকম্পটি হলো। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

গবেষণা কেন্দ্রটির মতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। তবে, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৬ আগস্ট জিরং সীমান্তের কাছে বন্যার পর তিব্বতে উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান অব্যাহত থাকার মধ্যেই এই ভূমিকম্পটি আঘাত হানল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাসুয়া বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা ১ হাজার ২৫২ জনে পৌঁছেছে এবং ৪ হাজার ২১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। মাত্র ৯৫টি মৃতদেহ শনাক্ত করে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ‘জেন-জি’ আন্দোলনের পর এটি নেপালে দ্বিতীয় বড় ঘটনা, যা ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি সাধন করেছে। ‘জেন-জি’ আন্দোলনে ৭৭ জন নিহত হয়েছিলেন এবং ৮৪ বিলিয়ন নেপালি রুপিরও বেশি মূল্যের সম্পত্তি ধ্বংস হয়েছিল।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩