ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি

ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।

 

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটিতে সভাপতি হয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

 

অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ শামীম কায়সার (গাইবান্ধা-৪), আজহারুল ইসলাম মান্নান (নারায়ণগঞ্জ-৩), নুরুল আমিন (চট্টগ্রাম-১), নিপুন রায় চৌধুরী (মহিলা আসন-১১), সুবর্ণা শিকদার (মহিলা আসন-২০), মোহাম্মদ নুরুল আমিন (রংপুর-৬) এবং মোহাম্মদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)।

 

মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপির এই দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩