জুয়েল সাদত :
৪০ তম ফোবানার কনভেশন শুরু। ফোবানার সাথে ১৪ বছর।। ১৪ টা বছর নানা শহরের হোস্ট কমিটির সাথে যুক্ত ছিলাম। ফোবানা উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠন গুলোর একটি ফেডারেশন। আজ থেকে ৪০ বছর আগে (তখন বিভিন্ন শহরে এত প্রবাসী ছিলেন না ) তারপর ও কিছু স্বপ্নচারী সংগঠকরা এই ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা তৈরী করেন।।
দেশের কৃষ্টি কালচার কে প্রমোট করার জন্য ৷ এরই ধারাবাহিকতায় এটা ৪০ বছর পদার্পন করল। অনেকে নানা ভাবে এটাকে ব্যাহত করার চেষ্টা করেছেন। তবে গতি ও কোয়ালিটি কমে নাই মুল ফোবানার।
হ্যা। ফোবানা নাম ব্যবহার করে আরও কনভেনশন হয়। হচ্ছে, একাধিক হয়।।
সবাই লগোও ব্যবহার করেন৷
এটা নিয়ে কে আইনি জটিলতায় / কোর্টে দৌড়াবেন । সময় কই। সময় নাই কারও।।
তবে যারা মুলধারায় ছিলেন এখনও আছেন, এরা সবাই ৪০ তম লস এনজেলস ফোবানা এবং ৪১ তম ( ২০২৭) হিউস্টনে কনভেনশন করবেন।
আমি ১৪ বছর থেকে এই পরিবারে জড়িয়ে আছি৷ । কনসেপ্ট টা অসাধারন।
আমরা সেমিনার, স্কলারশিপ, কাব্য জলসা, ইউথ ফোরাম, ওমেনস এম্পপাওয়ার সহ ৩০ টি সেগমেন্ট করি।
এটা কোন গান আাজনার অনুষ্ঠানে নাই । এটা শিক্ষনীয় কনভেনশন।।
আমাদের সিলেটের গর্ব কালিপদ রায় থাকবেন। তিনি আমেরিকার বাংলাদেশী সবচেয়ে বড় ধনি ব্যবসায়ী। উনার নামে সিটি আছে ক্যালিফর্নিয়ায়। উনার অনেক গুলো হসপিটাল।। সিলেটের গোলাপগঞ্জ এর কৃতি সন্তান। ৬ বছর আগে বাংলাদেশে ১৩১ তলা বিল্ডিং করতে গিয়েছিলেন। পারেন নাই, নানা জটিলতায়৷। আমার সাথে আগেও দেখা হয়েছিল৷। আমাকে বলেন আমি নাকি উনার ভাইয়ের মত কথা বলি।।
তিনি তার সফলভাবে গল্প বলবেন
আমাদের প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক এসে গেছেন লস এনজেলসে।
ফোবানায় আমেরিকার বাংলাদেশের টপ বিজনেসম্যনরা / সফল ব্যাক্তিরা গল্প বলেন। বাংলাদেশী ইন্জিনিয়ার আবু হানিফ একটি ইউনিভার্সিটি চালান । ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চেন্সেলর আমার সিনিয়র বন্ধু আবু হানিফ এর ভার্সিটিতে ১০০ দেশের স্টুডেন্ট পড়ে ৷ কেউ পড়তে চাইলে যোগাযোগ করবেন।
ফোবানায় ইমিগ্রেশন, বিজনেস ডেভেলপমেন্ট, নারীর ক্ষমতায়ন সহ নানা কাজে ফোবানা জড়িত।। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম কে প্রমোট করা হয়। থাকে মুভি ও নানা বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের সেমিনার ও গেট টুগেদার।
নতুন প্রজন্মের ফোবানা হয় ইদানিং। সবাইকে লস এনজেলস এ দাওয়াত।
সিলেটের অনেকের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
জুয়েল সাদত
কো চেয়ারম্যান / লস এনজেলস ফোবানা
৪০ তম ফোবানা হোষ্ট কমিটি।
গুডইউল ও প্রমোশন / ফোবানা টীম
407 832 2882



